ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্ব, থার্টি ফার্স্ট নাইটে খুন

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্ব, থার্টি ফার্স্ট নাইটে খুন
????????????????????????????????????

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০৫

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে দ্বন্দ্বের জেরে এক কিশোরকে থার্টি-ফার্স্ট নাইটের পার্টি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফয়সাল ইসলাম হৃদয়। সে স্থানীয় দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে।

নিহত কিশোরের মামা জয়নাল আবেদিন জনি বলেন, ‘গত দুই থেকে তিন দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে ভাগিনার দ্বন্দ্ব হয়। তারা সেদিন ভাগিনাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

‘গতকাল রাতে ভাগিনা ও তার বন্ধুরা বড়পুকুর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ-উল্লাস করছিল। যাদের সঙ্গে দ্বন্দ্ব ছিল তারা দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকায় পার্টি করছিল।’

‘পার্টি চলা অবস্থায় তাদের পক্ষের কয়েকজন কিশোর ভাগিনাকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাকে তারা ছুরিকাঘাত করে ও তার শরীরের বিভিন্ন অঙ্গের রগ কেটে দেয়। ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাকে রেখে সবাই পালিয়ে যায়। ভাগিনার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে গেছে পুলিশ। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি’, বলেন জয়নাল আবেদিন।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলছি। এখনো হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading