উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরা যদি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে চাই, তাহলে সামনের নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

রোববার (০১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘সারাদেশে প্রাথামিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ কোটি বই বিতরণ করা হচ্ছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। বিশ্বের কোথাও বিনামূল্যে বই দেওয়ার নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার জন্য বই দিয়েছেন। এবার দেশের চার কোটি শিক্ষার্থী বই পাবে।’

তিনি আরও বলেন, ‘করোনার জন্য গত দুই বছর বই উৎসব করতে পারিনি। সে কারণে আমাদের মনে কষ্ট ছিল। এ বছর করোনা নিয়ন্ত্রণে থাকায় শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন বই তুলে দিতে পেরে আমরা খুশি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী মাকসুদা আহম্মেদসহ শিক্ষার্থী ও অভিভবকরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading