নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:১৩

মাত্র তিন সপ্তাহ দায়িত্ব পালন শেষে চাকরি থেকে অবসরে গেলেন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। সরকারের প্রশাসনযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মকর্তার এই চেয়ারে বসতে যাচ্ছেন জ্যেষ্ঠ সচিব মো. মাহবুব হোসেন, যিনি এতদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সামলেছেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

দেশের ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেবেন মাহবুব হোসেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading