রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন আর নেই

রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন আর নেই

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩৪

ইন্ডিয়ার রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে কলকাতায় নিজের বাড়িতে এই শিল্পীর মৃত্যু হয়। সুমিত্রা সেনের মেয়ে শ্রাবণী সেন মঙ্গলবার ভোরে ফেসবুকে মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখেন, ‘আজ ভোরে মা চলে গেলেন।’

ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান এই শিল্পীকে সোমবার রাতেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন পরিবারের সদস্যরা।

শ্রাবণী সেন এর আগে জানিয়েছিলেন, গতমাসে ঠাণ্ডা লেগে সর্দি-জ্বরে অসুস্থ হয়ে পড়েছিলেন তার মা। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ২১ ডিসেম্বর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন নিউমোনিয়া থেকেই তার শরীরে আনুষঙ্গিক জটিলতা সৃষ্টি হয়েছে। এছাড়াও বার্ধক্যের নানা জটিলতার ভুগছিলেন সুমিত্রা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading