দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, ১১৯টির দর কমেছে, ১৬৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার ওরিয়ন ইনফিউশনের ক্লোজিং দর ছিল ৪৯১ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৪৫৪ টাকা ২০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ৩৬ টাকা ৮০ পয়সা বা ৭.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইলের ৫.৬৬ শতাংশ, মেঘনা মিল্কের ১ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ০.৯৯ শতাংশ, সোনালী আঁশের ০.৯৯ শতাংশ, এএমসিএল (প্রাণের) ০.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ০.৯৯ শতাংশ, এমবি ফার্মার ০.৯৯ শতাংশ এবং এপেক্স ফুডের ০.৯৯ শতাংশ দর কমেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading