দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০১

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, ১১৯টির দর কমেছে, ১৬৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপারের ৪.৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৪.৫৬ শতাংশ, বিডি থাই ফুডের ৪.২৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.১৩ শতাংশ, বেঙ্গল উইনসোরের ৪.০২ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৮৮ শতাংশ, ই-জেনারেশনের ৩.৭০ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৯ শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading