বিএনপি নেতাদের জামিন স্থগিতে মন্ত্রণালয় হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী

বিএনপি নেতাদের জামিন স্থগিতে মন্ত্রণালয় হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৪

‘নাশকতার মামলায় ছয় মাসের জামিনপ্রাপ্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিতে আইন মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করেনি, করবেও না।’

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আদালতের কাজে আইনমন্ত্রণালয় তো না-ই, কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না। আদালত যদি মনে করে জামিন দেওয়া যাবে, তাহলে দিয়েছে। আদালত যদি মনে করে দেওয়া যাবে না, দেয়নি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা অহরহ হয়ে থাকে, নিম্ন আদালত জামিন দেয়নি, উচ্চ আদালত জামিন দিয়েছে, আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছে, উচ্চ আদালত তা আটকিয়ে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলেছেন তারা হয়তো জাতীয়পার্টি- বিএনপি আমল দেখেননি বা দেখলেও সেট তারা বলতে চাচ্ছেন না।’

এর আগে বুধবার সকালে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল করে রাষ্ট্রপক্ষ। আজকেই এর শুনানি হবে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে জামিন শুনানি দুই সপ্তাহ পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে দুপুরে শুনানি হবে বলে জানান বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন বেঞ্চ। এরপর হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ তাদের ৬ মাসের জামিন দেন।

যদিও জামিন চেয়ে এর আগে বিচারিক আদালতে চারবার আবেদন করেছিলেন বিএনপির এই দুই নেতা। চারবারই তা খারিজ হয়ে যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading