আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শুক্রবার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে আছেন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান। আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উপদফতর সম্পাদক সায়েম খান। ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম।
মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা। শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান। সংস্কৃতিবিষয়ক সম্পাদক শ্রী অসীম কুমার উকিল। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
ইউডি/এ

