এ আর রহমানের নামে কানাডায় সড়ক
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
ইন্ডিয়ার স্বনামধন্য সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমান। তার সংগীত শুধু ইন্ডিয়াতেই নয়, বরং সারাবিশ্বে জনপ্রিয়। শুক্রবার ছিল (০৬ জানুয়ারি) তার ৫৬তম জন্মদিন। এই সংগীত কিংবদন্তির সম্মানে কানাডায় একটি সড়কের নামকরণ করা হয়েছে?
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রামি পুরস্কারজয়ী এই কম্পোজারের নামে সড়কের নামকরণের মাধ্যমে কানাডার মার্কহাম শহরের পক্ষ থেকে তাকে একটি সম্মননা প্রদান করা হয় ।
এ ঘটনায় এ আর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন।
ওই পোস্টে তিনি লেখেন, ‘আমি কখনো এমন কল্পনাও করিনি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মার্কহামের মেয়র, কানাডার জনগণ এবং সেখানকার ইন্ডিয়া দূতাবাসের প্রতি।’

তিনি আরও লেখেন, ‘এ আর রহমান নামটি সৃষ্টিকর্তার। যার অর্থ করুণাময় দয়ালু। এ গুণটি সব মানুষের মধ্যে বিদ্যমান থাকে। সে নামটি কানাডায় বসবাসকারী সব মানুষের জন্য শান্তি ,সমৃদ্ধ, সুখ এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।
‘আমি সাগরের খুব ছোট জলবিন্দু। কিছু সৃষ্টিশীল মানুষ, যারা আমার সঙ্গে কাজ করে সিনেমার শতবর্ষ উদযাপনে আমাকে জেগে ওঠায় অনুপ্রেরণা দিয়েছেন। এ ভালোবাসার জন্য ইন্ডিয়ার সকল ভাই-বোনের প্রতিও ধন্যবাদ জানাই’, যোগ করেন তিনি।
ইউডি/এ

