পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২০ বস্তা টাকা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২০ বস্তা টাকা
DHAKA, BANGLADESH - AUGUST 29: Women manufacturing clothes. The ready-made garment (RMG) industry in Bangladesh is now a mainstay of this economic success story. Today, Bangladesh is one of the world's largest garment exporters, with the RMG sector accounting for 84 percent of Bangladesh's exports. On August 29, 2022 in Dhaka, Bangladesh. (Photo credit should read Mustasinur Rahman Alvi/Eyepix Group/Future Publishing via Getty Images)

উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি লোহার দানবাক্স থেকে ২০ বস্তা টাকা পাওয়া গেছে। শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর সিন্দুকগুলো খোলা হয়। এবার তিন মাস ছয় দিন পর আজ দানবাক্সগুলো থেকে রেকর্ড ২০ বস্তা টাকা পাওয়া গেছে।

সিনিয়র সহকারী কমিশনার অহনা জিন্নাত, শেখ জাবের আহমেদ, সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, মো. মাহমুদুল হাসান, রওশন কবীর, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা টাকা গণনার সময় উপস্থিত ছিলেন।

এর আগে সর্বশেষ ২০২২ সালের ১ অক্টোবর দানবাক্স খোলা হয়েছিল। তখন রেকর্ড তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এবার তিন মাস ছয় দিন পর দান আটটি দানবাক্স খোলা হলো।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। দান দানবাক্সগুলো খুলে ২০ বস্তায় টাকাগুলো আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading