ফাঁসিতে ঝুলানো বিক্ষোভকারী পরিবারের সাক্ষাত নেওয়ায় সাংবাদিক গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । শনিবার , ০৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
সরকারবিরোধী বিক্ষোভে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করায় ইরানে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত ওই সাংবাদিকের স্ত্রী ও সহকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
গ্রেপ্তার ওই সাংবাদিকের নাম মেহেদী বেক। তিনি দৈনিক ইতিমাদের একজন রিপোর্টার। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
‘আমার স্বামী মেহেদী বেক ইতিমাদ সংবাদপত্রে একজন রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার রাতেই তাকে তথ্য মন্ত্রণালয় গ্রেপ্তার করে নিয়ে সঙ্গে যায়। সঙ্গে তার মোবাইল, ল্যাপটপ জব্দ করা হয়।’ শুক্রবার এক টুইট বার্তায় এসব কথা বলেন সাংবাদিক মেহেদী বেকের স্ত্রী জারাহ। তিনিও একজন সাংবাদিক।
শুক্রবার তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পত্রিকার সম্পাদকও। তবে তাকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছু জানেন না। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক ঘটনা নিয়ে একটি সাক্ষাতকার নেওয়ায় তাকে গ্রেপ্তার করা হতে পারে।
গত বছরের সেপ্টেম্বর থেকে চলা বিক্ষোভের পর ইরানে এ পর্যন্ত ৮৪ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সাংবাদিকদের স্বার্থরক্ষা করা কমিটির সূত্রে এ তথা জানা গেছে।
পুলিশি হেফাজতে গত বছরের ১৬ সেপ্টেম্বরে মারা যান ২২ বছর বয়সী মাহসা আমিন। এরপরই ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ইউডি/এ

