আফ্রিকানদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ

আফ্রিকানদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষ

উত্তরদক্ষিণ । রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে আফ্রিকানদের সঙ্গে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিল্লি নেব সেরাইয়ের রাজু পার্ক এলাকায় পুলিশ অভিযান চালানোর সময় তাদের ওপর হামলা করা হয়। খবর এনডিটিভির।

নেব সেরাই এলাকায় অনেক বিদেশি বসবাস করেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সেসব বিদেশিদের আটক করতে যায় দিল্লি পুলিশের মাদক বিরোধী শাখা। অভিযানে তিন নাইজেরিয়ানকে আটক করে থানায় নিয়ে আসার সময় সেখানে থাকা অন্যান্য আফ্রিকানরা পুলিশের ওপর চড়াও হয়।

এ সময় ১০০ অফ্রিকান পুলিশকে ঘিরে ধরেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তি করতে থাকেন। এতে তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সমর্থ হন। তবে পরবর্তীতে ফিলিপ নামে ২২ বছর বয়সী একজনকে আবারও পাকড়াও করে পুলিশ।

এরপর সেই রাজু পার্ক এলাকায় আবারও অভিযান চালাতে যায় পুলিশ। এ সময় এক নারীসহ আরও চারজনকে আটক করেন তারা। এ সময় হামলা চালাতে আসায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading