বিএনপির গণঅবস্থান কর্মসূচির সময় পরিবর্তন
উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
বিভাগীয় শহরগুলোতে বিএনপির যুগপৎ আন্দোলনের গণঅবস্থানের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (০৯ জানুয়ারি) দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত সময়সূচি থেকে এক ঘণ্টা পিছিয়ে আগামী বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গণঅবস্থান পালন করবে দলটি। অনিবার্য কারণবশত বুধবারের কর্মসূচির সময়ে পরিবর্তন করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এদিন ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরে এ কর্মসূচি পালিত হবে। এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
গত ৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ১০ দফা দাবি আদায় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।
ইউডি/এ

