শহরের পাঁচ ভাগের এক ভাগ মানুষ পাবে বিশুদ্ধ পানি: মন্ত্রী

শহরের পাঁচ ভাগের এক ভাগ মানুষ পাবে বিশুদ্ধ পানি: মন্ত্রী
সংগৃহীত প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

দেশের শহরাঞ্চলে বসবাসকারী ২১ শতাংশ মানুষের খাবার পানি নিয়ে দুশ্চিন্তা দূর করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

সোমবার (০৯ জানুয়ারি) জাতীয় সংসদে এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের শহরগুলোতে বসবাসকারী পরিবারের ২১ শতাংশ মানুষের খাবার পানি নিয়ে দুশ্চিন্তা লাঘবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে। শহরাঞ্চলে সুপেয় পানির জন্য দেশের সব পৌরসভায় পয়েন্ট সোর্সের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে এবং অধিকাংশ পৌরসভায় পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, পৌর এলাকায় পানি সরবরাহ কাভারেজ প্রায় ৯৯.৬ শতাংশ। যার মধ্যে পয়েন্ট ওয়াটার সাপ্লাই ও পাইপড ওয়াটার সাপ্লাইয়ের মাধ্যমে যথাক্রমে ৬১.৬ শতাংশ ও ৩৮ শতাংশ জনগণ পানি সরবরাহ সুবিধা পাচ্ছে। পর্যায়ক্রমে সব পৌর এলাকায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালুর কার্যক্রম অব্যাহত আছে।

তিনি বলেন, বর্তমানে প্রায় ১৫৯টি পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৯৬টি পৌরসভায় বিভিন্ন প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading