৩ মোবাইল কোম্পানিকে পরিশোধ করতে হবে ২৫০০ কোটি টাকা

৩ মোবাইল কোম্পানিকে পরিশোধ করতে হবে ২৫০০ কোটি টাকা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:৫৫

তিন মোবাইল অপারেটর কোম্পানিকে বিটিআরসির পাওনা দুই হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দেন।

রায়ে গ্রামীণফোনের ১৪০০ কোটি, রবির ৫০০ কোটি ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা বকেয়া পরিশোধের আদেশ দেওয়া হয়।

সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে ২০১২ সালে হাইকোর্টে রিট করে বিদেশি মোবাইল অপারেটর কোম্পানিগুলো।

তবে ওই রিটে হেরে যায় তিন কোম্পানি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading