বিজয় না আসা পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৯:৩০
‘সরকার যতবেশি অত্যাচার করবে মানুষ ততবেশি ফুঁসে উঠবে। আমাদের পিছু হটার কোনো পথ নেই’, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রিয় ভাইয়েরা মহান আল্লাহ তাআলার ইচ্ছা ও আপনাদের আন্দোলের মাধ্যমে আমরা দুইজন মুক্তি পেয়েছি। আরও অনেকে এখনও কারাগারে আছেন। শুধু বন্দি নয়, তারা মানবেতর জীবন যাপন করছেন।’
‘ক্ষমতাসীনরা গ্রেপ্তার করে ভোটের অধিকারের আন্দোলন বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু এতে আন্দোলন আরও বেগবান হয়েছে। সারাদেশ আন্দোলনে প্রকম্পিত হচ্ছে।’
নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তাই আন্দোলন আরও তীব্র করতে হবে। এর মাধ্যমে দেশকে মুক্ত করতে হবে।
‘আসুন এ শপথ নিয়ে নতুন অঙ্গীকার করি। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে’, যোগ করেন ফখরুল।
ইউডি/এ

