বাউল শিল্পী রিতা দেওয়ানের মামলা হাইকোর্টে স্থগিত

বাউল শিল্পী রিতা দেওয়ানের মামলা হাইকোর্টে স্থগিত

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:২০

ডিজিটাল নিরাপত্তা আইনে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল নোমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম।

এ মামলায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ২০২১ সালের ২৫ অক্টোবর রিতাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। রিতার সঙ্গে অভিযুক্ত অন্য দুই আসামি হলেন শাজাহান ও ইকবাল হোসেন।

একটি পালা গানে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে ২০২০ সালের ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ব্যাখ্যায় তিনি বলেন, ‘পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান ‘‘মহান আল্লাহকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন’’। আর তা ইউটিউবে ছড়িয়ে পড়ে।’

মামলার পরদিনই রিতা দেওয়ান ইউটিউবে এসে ক্ষমা চেয়েছিলেন। এরপর একই বছরের ২০ অক্টোবর পিবিআই’র পরিদর্শক শেখ মো. মিজানুর রহমান মামলার তদন্ত করে তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আত্মসমর্পণ করে জামিন নেন রিতা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading