১২৮ কোম্পানির ক্রেতা নেই
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে শতাধিক কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১২৮ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তা হারিয়ে যেতে থাকে।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মঙ্গলবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ২০টি কোম্পানি ক্রেতাশূন্য। মিউচ্যুয়াল ফান্ড ও প্রকৌশল খাতের ১৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে ওষুধ খাতের ১৫টি, খাদ্য, জ্বালানি ও বীমা খাতের আটটি, আর্থিক খাতের ৯টি, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতের তিনটি, সিমেন্ট, সিরামিক, কাগজ ও ট্যানারি খাতের দুটি এবং সেবা ও ভ্রমণ খাতের একটি কোম্পানি।
ইউডি/এ

