বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জনস্বার্থবিরোধী : ন্যাপ

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জনস্বার্থবিরোধী : ন্যাপ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটির সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। এ ছাড়া বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুতে লুটপাট-দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আবদুল বারিক এ দাবি জানান।

নেতৃদ্বয় বলেন, ‘সারা দেশকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ বিদ্যুৎ বিভাগ। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিদ্যুৎ বিভাগে চরম দুর্নীতি চলছে। সরকার লুটপাট আর দুর্নীতি বন্ধ না করে আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে, যা পরিপূর্ণ জনস্বার্থবিরোধী।’

তারা বলেন, ‘সরকার একের পর এক পরিবেশবিধ্বংসী ও ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদনের দিকে যাচ্ছে। এসব প্রকল্পে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের ইউনিটপ্রতি উৎপাদন খরচ। আর এসবের দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপানোর জন্য বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে।’

নেতৃদ্বয় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিইআরসির সুপারিশ বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোকে সঠিকভাবে চালাতে ও দুর্নীতিমুক্ত করতে পারলে খরচ অনেক কমানো যাবে। এ জন্য বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে উল্টো হ্রাস করা সম্ভব।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading