ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইমরান খান ও তার ঘনিষ্ট দুই রাজনৈতিক সহযোগীর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।

ইমরান খান ব্যতীত আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) জেষ্ঠ্য দুই নেতা ফাওয়াদ চৌধুরী ও আসাদ ওমর।

দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ও ‘হিংসাত্মক’ বিবৃতি দেওয়ার অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পাকিস্তানের নির্বাচন কমিশনার নিসার দুররানির নেতৃত্বাধীন চার সদস্যের একটি বেঞ্চ এই পরোয়ানা ইস্যু করে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading