আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়

আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:২৫

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলো, আর একেবারেই পড়ে গেলো এত সহজ নয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তৃতার চুম্বক অংশ নিয়ে বিনয় দাসে’র প্রতিবেদন

গণতন্ত্র চর্চা দলেও হয় দেশেও হয়: প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলো, আর আওয়ামী লীগ একেবারেই পড়ে গেলো এত সহজ নয়। কিন্তু অবৈধ ক্ষমতাকে বা কেউ যদি ভোট চুরি করে তাকে ক্ষমতা থেকে হটানো, সেটা আওয়ামী লীগ পারে। এটা আমরা প্রমাণ করেছি বারবার। আমরা গণতন্ত্রের চর্চা নিজের দলে করি, দেশেও গণতন্ত্রের চর্চা করি।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা ও ইভিএম আওয়ামী লীগ চালু করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন উঠাতে পারে না। বিএনপিকে জিজ্ঞেস করা হয় সেই নির্বাচনে কয়টা আসন পেয়েছিল। তিন শ আসনের মধ্যে ৩০টি আসন পেয়েছিল তারা। ওই নির্বাচন নিয়ে তো কোনও প্রশ্ন নেই। এরপর তো আমরা ক্ষমতায় আসার পরে জনগণের কল্যাণে কাজ করে আর্থসামাজিক উন্নতি সাধন করেছি বলেই জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। আওয়ামী লীগের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

প্রতীকী ছবি

বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনেচ বিজয় সম্পূর্ণ হয়েছে: ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটা অধরা ছিল। বাঙালির মুখে কিন্তু সেই রকম হাসি ফুটেনি। ১০ জানুয়ারি জাতির পিতা দেশে ফিরে এলেন সেইদিনই যেন আমাদের বিজয় সম্পূর্ণ হলো। স্বাধীনতা অর্জনটা সার্থক হলো।

অতি বাম, অতি ডান সব মিলে একাকার: বিএনপিসহ সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে ১১ জানুয়ারির গণঅবস্থান কর্মসূচির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাদের সঙ্গে জুটে গেছে অতি বাম, অতি ডান, সব অতিরা এক হয়ে গেছে। আতিপাতি নেতা হয়ে একেবারে আমাদের ক্ষমতা থেকে উৎখাতই করবে। একটা কথা বলে দিতে চাই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।

আওয়ামী লীগ ওয়াদা দিলে তা রাখে: আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ যে কী ছিল এখনকার ছেলেমেয়েরা সেটা ধারণাই করতে পারবে না। সেটা তারা চিন্তাই করতে পারবে না। তাদের জানা উচিত আওয়ামী লীগ এটা ওয়াদা দিয়েছিল। ওয়াদা দিয়েছিল বলেই সেটা পূরণ করেছে। আওয়ামী লীগ যেটা বলে, সেটা রাখে।

উত্তরদক্ষিণ ১ম পৃষ্ঠ ১১ জানুয়ারি ২০২৩

বিএনপিতে গণতন্ত্রের কোনো চর্চা নেই: গণতন্ত্র রক্ষার নামে বিএনপির আন্দোলনের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ওদের জš§ তো গণতন্ত্রের জন্য হয়নি। হয়েছে ক্ষমতা দখলকারী, সংবিধান লঙ্ঘনকারী সামরিক শাসকের পকেট থেকে। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করা হয়েছিল সেই দল এরা তো ভাসমান। এদের বাংলাদেশের প্রতি কেন দরদ থাকবে? এই জন্যই তো তারা অগ্নিসন্ত্রাস করে মানুষ খুন করে। হাজার হাজার মানুষকে পুড়িয়ে তারা আনন্দ পায়। তিনি বলেন, জনগণের ভোট চুরি করার ফলে তারাই তাদের বিতাড়িত করে। বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, বিতাড়িত তারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? তাদের নিজেরই তো গণতন্ত্র নেই। তাদের দলেরই কোনও ঠিকানা নেই।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading