বিএনপিকে হাসান মাহমুদ, ‘ধাক্কা দেওয়ার চিন্তা না করে নির্বাচনে আসুন’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০
বিএনপি নেতাদের আন্দোলনের পাশাপাশি করোনার চতুর্থ ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির নামে দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতি নষ্ট করতে দেওয়া হবে না। বিএনপির সব কর্মসূচিতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘সরকারকে ধাক্কা দিয়ে ফেলার চিন্তা না করে নির্বাচনে আসুন।’
ইউডি/এ

