বিএনপি-জামায়াত দেশ ও জাতির শক্র : নিখিল

বিএনপি-জামায়াত দেশ ও জাতির শক্র : নিখিল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘বিএনপি-জামায়াত দেশ ও জাতির শক্র, তারা দেশের মানুষের ভালো চায় না, শুধু সরকারের সমালোচনা নিয়ে ব্যস্ত। আমরা শেখ হাসিনার কর্মী মানুষের পাশে আছি, থাকবো।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় ডিএনসিসির ১২নং ওয়ার্ড কাউন্সিলরের বাসভবন প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে ঢাকা-১৪ আসন অন্তর্গত ১২নং ওয়ার্ডের শীতার্ত ৭০০ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত লিপ্ত। আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী করার মাধ্যমে বিএনপি-জামায়াত জোটকে দাঁতভাঙা জবাব দেবে জনগণ। প্রধানমন্ত্রী সমাজের অস্বচ্ছল মানুষদের সব সময় খোঁজ রাখেন। এসময় এলাকাবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সততাই শক্তি মানবতায় মুক্তি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিকে বুকে ধারণ করে মানবতার সেবায় সকলকে এগিয়ে আসতে হবে। সৎ লোকের শক্তি থাকে পাহাড় সমান, আর একজন অসৎ লোকের সব সময় একটি অজানা ভয় কাজ করে। এছাড়াও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাদাবাজী কর্মকাণ্ডে নির্মূলের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading