পতন স্পষ্ট হলে মানুষ অসংলগ্ন কথাবার্তা বলে: মির্জা ফখরুল

পতন স্পষ্ট হলে মানুষ অসংলগ্ন কথাবার্তা বলে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

ক্ষমতা থেকে পতনের ভয়ে আওয়ামী লীগ নেতারা অসংলগ্ন কথাবার্তা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘পতন যখন স্পষ্ট হয় তখন মানুষ এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বলে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কিছুদিন আগে বলতেন, আমরা (বিএনপি) নাকি রাস্তায় দাঁড়াতে পারি না। আমাদের নাকি কোমর নেই। এখন এতো অস্থির হয়ে গেছেন যে, সব রকম শক্তি প্রয়োগ করে জনগণের উপর অত্যাচার-নিপীড়ন করছেন, আন্দোলনকে বন্ধ করার জন্য। তার অর্থই হচ্ছে সরকারের এখন পায়ের তলার মাটি নেই। সরকার প্রমাণ করেছে, ভয় পেয়েছে। তারা অত্যন্ত ভীতু হয়ে এখন আমাদের ওপর আক্রমণ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আহমদ আজম খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ।

‌‘আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ নয়’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর অনেক কথার আমরা জবাব দিই না। কারণ তিনি কখন কী বলেন এটা জনগণ বুঝতে পারেন না। তিনি কখন কী লক্ষ্যে বলেন, কী কারণে বলেন এটা কেউ বোঝতে পারে না। তাই এসব কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই, কাজেই এটা প্রমাণ হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading