ছাত্র ইউনিয়নে প্রথম ট্রান্সজেন্ডার নেতা

ছাত্র ইউনিয়নে প্রথম ট্রান্সজেন্ডার নেতা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শিশির বিন্দু। তিনি একজন ট্রান্সজেন্ডার নারী।

বুধবার (১১ জানুয়ারি) রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়ন সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহর উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিরাজুল ইসলাম।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহসভাপতি নির্বাচিত হওয়ায় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশির বিন্দুকে বিশেষভাবে অভিনন্দিত করে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘শিশির তার নিজ যোগ্যতাতেই নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকেই সব ধরনের লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।’

কাউন্সিলের মধ্য দিয়ে শিশিরকে নির্বাচিত করায় রাজবাড়ী জেলা সংসদের সব কাউন্সিলরকে অভিনন্দন জানায় কেন্দ্রীয় সংসদ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading