বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, সে হারে দেশে বাড়ানো হয়নি: তথ্যমন্ত্রী
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩৫
সারা বিশ্বে বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে, সে হারে আমাদের দেশে বাড়ানো হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জামায়াত ও হেফাজতের সাথে আওয়ামী লীগের সমঝোতা হচ্ছে কি-না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ বিষয়ে প্রশ্ন করা অবান্তর। আওয়ামী লীগ বাংলাদেশে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। সে লক্ষ্যে দেশ বিনির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়বে না।
বিএনপির আন্দোলন নিয়ে মন্ত্রী বলেন, হাঁস ডিম পাড়ার আগে যেমন হাঁকডাক করে, আন্দোলন নিয়ে বিএনপিও তেমনি হাঁকডাক করে।
পরে মন্ত্রী রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।
ইউডি/কেএস

