উইজডেনের বর্ষসেরা স্পেলের শীর্ষে এবাদত
উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:৩০
দেশের বাইরে টেস্ট সিরিজে বাংলাদেশের জয় খুব সীমিত। আর নিউজিল্যান্ডের মাটিতে তা ছিল কল্পনীয়। কিন্তু গত বছর সেটি বাস্তবে ধরা দেয় মাউন্ট মঙ্গানুই টেস্টে।
কিউইদের বিপক্ষে সেই টেস্টে ৪৬ রানে ছয় উইকেট শিকার করেছিলেন এবাদত হোসেন। ২০২২ সালে উইজডেনের বর্ষসেরা স্পেলের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে এটি।

বাংলাদেশি এই পেসারের প্রতিদ্বন্দ্বী হিসেবে তালিকায় ছিলেন ইংল্যান্ডের ওলি রবিনসন, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এমন তারকা বোলারদের ফেলেছে ফেলেছে এবাদতের সেই বোলিং স্পেলটি।
২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে ডানহাতি এই পেসারের ম্যাচজয়ী বোলিংকে বর্ষসেরা স্পেল হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল হিসেবে খ্যাত উইজডেন।
ইউডি/এ

