আইসিটি মামলায় জামিন পেলেন স্মৃতি

আইসিটি মামলায় জামিন পেলেন স্মৃতি

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) জামিন দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

এর আগে গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) হাইকোর্টের দেওয়া জামিন শুনানি মুলতবি করেন আপিল বিভাগ।

ফেসবুকে স্মৃতির করা এক মন্তব্যের পর রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে গত ৪ অক্টোবর মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।

গত ৩১ অগাস্ট স্মৃতি ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন, তাতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

এরপর ৫ অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। স্মৃতির স্বামী রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. খোকন একজন প্রবাসী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading