আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:০০
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়।
এর আগে, রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের কাকরাইলের শুরা সদস্য হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের। আখেরি মোনাজাতের আগে সকালে ফজরের পরপর হেদায়েতি বয়ান করেন ইন্ডিয়ার মাওলানা আবদুর রহমান।

এদিকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মানুষজন ইজতেমায় মাঠে উদ্দেশে রওনা হন। লাখো মানুষে মুখরিত এই তুরাগতীরে অনেকে পৌঁছাতে না পেরে রাস্তাতেই অনেকে আনেকে মোনাজাতে অংশ নেন। অনেকেই আবার খোলা মাঠে, যানবাহনে, বহুতল ভবন ও বাসার ছাদে থেকে আখেরি মোনাজাতে অংশ নেন। কষ্ট হলেও আক্ষেপ নেই তাদের।
আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে পাপ থেকে মুক্তির মিনতি জানান।
আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়।
ইউডি/এ

