দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ২৫০ কোটি টাকা

দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ২৫০ কোটি টাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৪৫

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে ২৫০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, রোববার (১৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ও ‘ডিএস৩০’ সূচক ৩ পয়েন্ট করে বেড়ে যথাক্রমে ১৩৬০ ও ২২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এসময় ডিএসইতে ২৫৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬০টির,কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টি কোম্পানির শেয়ারের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading