ক্রেতা নেই ১৪৩ কোম্পানির

ক্রেতা নেই ১৪৩ কোম্পানির
ছবিটি প্রতীকী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারও ক্রেতাশূন্য হয়ে পড়ে অনেক কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১৪৩ কোম্পানি ক্রেতাশূন্য হয়ে পড়ে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এ খাতে ৫৮টি কোম্পানির মধ্যে ২২টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। ব্যাংক খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানি এবং প্রকৌশল খাতের ১৯টি কোম্পনি ক্রেতাশূন্য হয়।

এছাড়া ক্রেতা হারিয়েছে ওষুধ খাতের ১৬টি, আর্থিক খাতের ১৫টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের ১০টি, বীমা খাতের সাতটি, খাদ্য খাতের পাঁচটি, সিমেন্ট খাতের চারটি,সিরামিক, বিবিধ, কাগজ ও টেলিকমিউনিকেশন খাতের তিনটি কোম্পানি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading