বিক্রেতা সংকটে ২ কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৫৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৫ জানুয়ারি) লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- প্রগতি ইন্স্যুরেন্স ও বিডিকম অনলাইন লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১টা ১ মিনিট পর্যন্ত প্রগতি ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬২ হাজার ১৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে বিডিকম অনলাইনের স্ক্রিনে ১১ লাখ ২৭ হাজার ২২৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ইউডি/এ

