বেকারত্ব নিরসনে অনলাইন প্লাটফর্ম

বেকারত্ব নিরসনে অনলাইন প্লাটফর্ম

রুমান হাফিজ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৭:৩০

বেকারত্ব বলতে সাধারণত আমরা বুঝি, কর্মক্ষম মানুষ প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক হলেও যখন কাজ পায় না।
বাংলাদেশ বেকারত্ব একটি অন্যতম আর্থসামাজিক সমস্যা। দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার প্রায় ৪০ ভাগ বেকারত্বের অভিশাপ নিয়ে বাস করছে এর মধ্যে শিক্ষিত তরুণ বেকারত্বের সংখ্যাই বেশি। দেশে কর্মমুখী শিক্ষার অভাবে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা।
একই সঙ্গে তারা ব্যর্থতা ও হতাশায় আক্রান্ত হচ্ছে।

বাংলাদেশে বেকারত্বের সমস্যা এত প্রকট যে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে। ১০ বছর আগে এ দেশে প্রায় ১২ লাখ মানুষ বেকার ছিল। কিন্তু বর্তমান দ্বিগুণ হয়ে বেকার জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৭ লাখে। বেকারত্ব আমাদের জন্য যেন একটা অভিশাপে হয়ে গেছে। আশার দিক হচ্ছে, কয়েক বছর থেকে অনলাইন প্লাটফর্মের ব্যবহারে অর্থনৈতিক উন্নতি সাধনে সফল হচ্ছেন দেশের তরুণ প্রজন্ম। যার ফলে চাকরির বাজারে প্রতিযোগিতায় না গিয়ে নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ করে আয় করা সম্ভব হচ্ছে। বেকারত্ব দূরীকরণে যেমন সহায়ক ভূমিকা রাখছে তেমনি দক্ষতা বৃদ্ধি হচ্ছে পাশাপাশি স্বাধীনভাবে কাজ করাও সম্ভব হচ্ছে।

লেখক: সাংবাদিক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading