রাজ-রাজ্যকে নিয়ে যা বললেন পরীমণি

রাজ-রাজ্যকে নিয়ে যা বললেন পরীমণি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি প্রায়ই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন। সিনেমার চেয়ে অন্য বিষয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। বছরের শেষ দিনে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

এরপর স্বামী রাজকে নিয়ে ছেলে রাজ্যের জন্মদিন পালন করতেও দেখা যায় পরীমণিকে। এবার রাজ ও রাজ্যকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

মা-বাবা হওয়ার পর একমাত্র ছেলেই যেন সব এই তারকা দম্পতির। নিজেদের মধ্যে ভালোবাসার মান-অভিমান থাকলেও সেসব ভেঙে ফিরে আসতে হয় তাদের একমাত্র ছেলের টানে। বেশ কিছুদিন আগেই ছেলে রাজ্যের পাঁচ মাস হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঘরোয়া আয়োজন করে রাজ-পরী। সে সময় ছেলে রাজ্যকে নিয়ে পরীমণি লিখেছিলেন, ‘বাজানের হাসি। আমাদের ছেলের পাঁচ মাস পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ।’

এবার শুধু ছেলে নয়, স্বামী-ছেলেকে নিয়েই স্ট্যাটাস দিলেন এই অভিনেত্রী। সোমবার (১৬ জানুয়ারি) নিজের ব্যক্তিগত প্রোফাইল ও অফিশিয়াল পেজে রাজ ও রাজ্যের একটি ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে তিনি লিখেন, ‘তারা ভিটামিন ডি খায়।’

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading