দর বাড়ার শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১৬ জানুয়ারি) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
আজ শেয়ারটির দর এক টাকা ৬০ পয়সা বা ৯.৪১ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি তিন হাজার ২০৯ বারে ৬৯ লাখ পাঁচ হাজার ৩৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে তিন টাকা ৯০ পয়সা বা ৮.৯৪ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনী সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার ২৪ টাকা ৪০ পয়সা বা ৬.৯০ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৭৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, এসকে ট্রিমস, প্রগতি ইন্স্যুরেন্স,জেনেক্স ইনফোসিস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড,বিডি মনোস্পুল পেপার ও ইস্টার্ণ কেবলস লিমিটেড।
ইউডি/এ

