বিএনপি সংবিধান নিয়ে কথা বলার সাহস কোথায় পায়: মায়া

বিএনপি সংবিধান নিয়ে কথা বলার সাহস কোথায় পায়: মায়া

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। আর অন্য একটি দল আছে, তারা অশান্তি করতে চায়। বিএনপি যেভাবে ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল, সেই চেষ্টা এখনও অব্যাহত আছে। তাদের একটা উদ্দেশ্য—শেখ হাসিনার সরকার পতন করা। বিএনপি দেশের সংবিধান নিয়ে কথা বলে, এত সাহস কোথায় পায়।’

সোমবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জানা-অজানা, অখাদ্য কুখাদ্য দল নিয়ে বিএনপি এখন ৫৪ দলীয় জোট। ৫৪ দলীয় জোট নয়, এক হাজার দলীয় জোট করলেও শেখ হাসিনাকে কিছুই করতে পারবে না।’

‘৩২ দিন জেল খেটে অস্থির হয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস। আমি (মায়া) তারেক জিয়ার অত্যাচারে এক হাজার দিন জেল খেটেছি। রাজনীতি করতে হলে জেল খাটতে হবে, মাইর খাইতে হবে। সবার আগে বিএনপি নির্বাচনে আসবে, নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতে।’ ঘুমের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নৌকা বলার নির্দেশনা দেন মায়া। তিনি বলেন, ‘ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মো. হুমায়ুন কবির। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশে সকাল থেকেই দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা।
বিএনপির চলমান কর্মসূচির জবাব দিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading