সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে বিপর্যয়: সাকি

সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে বিপর্যয়: সাকি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বিদেশ থেকে আমদানি নির্ভরতা ও সরকারের ভুল নীতির কারণে আজকের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়ের দিকে যাচ্ছে। এর দায় তারা জনগণের ঘাড়ে চাপাবেন।’

সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গণতন্ত্র মঞ্চ’ আয়োজিত বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় জোনায়েদ সাকি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে বিএনপিসহ অন্যান্য সব রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের ধারায় আছি। আমরা অবিলম্বে একটা ন্যূনতম দফা দাবিনামা তৈরি করে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেব। গণ-আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো।

এ সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘রাষ্ট্র সংস্কার না করে অন্য যেকোনও সংস্কার মূলত দুর্নীতিকে সহযোগিতা করছে। তাই আমরা দাবি করছি, এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে হবে।’

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading