মিতালীর লাইট ইঞ্জিনের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ

মিতালীর লাইট ইঞ্জিনের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৩০

নীলফামারীর ডোমার উপজেলায় চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। যদিও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।’

স্থানীয়রা জানান, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এলে মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading