দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৩৫০ কোটি টাকা
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৫০
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৩৫০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র মতে, বুধবার (১৮ জানুয়ারি) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৭ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ এবং ‘ডিএস৩০’ সূচক সমান ১ পয়েন্ট করে বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ ও ২২১৬ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৬টি কোম্পানির শেয়ারের।
এসময় ডিএসইতে ৩৫৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

