শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫
সাত মাত্রার প্রবল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা ৬ মিনিটে দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন।
এর প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে প্রতিবেশি দেশ ফিলিপাইনেও সেটি অনুভূত হয়েছে। খবর রয়টার্সের।
ভূমিকম্পটিতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমেরিকাভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সুনামি সতর্কতা জারি করলেও কিছুক্ষণ পরেই তা প্রত্যাহার করে নেয়।
ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থাও জানিয়েছে, এতে সুনামির আশঙ্কা নেই।
ইন্দোনেশীয় সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেলোনগুয়ান শহর থেকে ১৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। প্রথম ভূমিকম্পের পর অন্তত ১০টি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানিয়েছে ভূ-প্রকৃতিবিদ্যা সংস্থা।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরপরই আশপাশের শহরগুলোর বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
ইউডি/এ

