ক্ষুদে বাঘিনীদের হ্যাটট্রিক
উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১০
নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আমেরিকাকে পাঁচ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে পা রাখে বাংলাদেশ।
আমেরিকার দেওয়া ১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের বাংলাদেশ।
বুধবার (১৮ জানুয়ারি) টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলারদের নৈপুণ্যে আমেরিকাকে ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে দিশা বিশ্বাসের শিকার হয়ে ব্যক্তিগত পাঁচ রানে প্যাভিলিয়নে ফেরেন লাসিয়া মুল্লাপুদি। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ধীরগতির ৫৭ রানের জুটি গড়েন।
এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে ২০ রান করে আউট হন দিশা। এর পরের বলেই ব্যক্তিগত ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্নিগ্ধা পল।

এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ ছাড়ায় আমেরিকা। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা।
১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন দিশা বিশ্বাস।
ইউডি/এ

