‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ সংগ্রামে জয়ী হবে বিএনপি: মির্জা ফখরুল

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ সংগ্রামে জয়ী হবে বিএনপি: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

দ্রুত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে শিগগিরই জয়ী হবে বিএনপি।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শেরেবাংলা নগরস্থ জিয়ার মাজারে পুষ্পার্ঘ অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সমগ্র জাতি আবারও অন্ধকারে নিমজ্জিত। আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে।’

ফখরুলের সঙ্গে ঢাকার বিএনপির অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করেন।

জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading