সুকেশ আমার জীবন নরকে পরিণত করেছে : জ্যাকুলিন ফার্নান্দেজ

সুকেশ আমার জীবন নরকে পরিণত করেছে : জ্যাকুলিন ফার্নান্দেজ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

২০০ কোটি রুপির আর্থিক প্রতারণা মামলায় অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে বলিউডের দুই গ্ল্যামারাস স্টার জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির। গত এক বছরের বেশি সময় ধরে ওই মামলায় আদালতে যাওয়া-আসাতেই ব্যস্ত এই দুই তারকা।

বুধবার (১৮ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাউজে জ্যাকুলিনের সাক্ষ্য রেকর্ড করা হয়। সেই সময় সুকেশ চন্দ্রশেখর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী।

জ্যাকুলিন দাবি করেন, ‘সুকেশ আমার ক্যারিয়ার তো ধ্বংস করেছেই, জীবনটাও নরকে পরিণত হয়েছে। সেই সঙ্গে আমাকে বিভ্রান্ত করেছে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার সঙ্গে যোগাযোগ করেছিল সে। তখনই একবার মনে হয়েছিল কেউ হয়তো আমাকে ফাঁকি দিচ্ছে।’

পিঙ্কি ইরানি কীভাবে সুকেশের সঙ্গে জ্যাকুইলিনের পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই সম্পর্কেও মুখ খোলেন এই নায়িকা।

জ্যাকুলিন বলেন, ‘যে নারী আমার সঙ্গে সুকেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি পিঙ্কি ইরানি। আমার মেকআপ আর্টিস্ট শান মুথাথিলকে পিঙ্কি ইরানি বলেছিল সুকেশ ইন্ডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।’

বুধবার দিল্লির পাতিয়ালা হাউজে জ্যাকুইলিন সুকেশ আর পিঙ্কি সম্পর্কে আরও বিস্ফোরক মন্তব্য করেন।

অভিনেত্রী জানান, জেল থেকে সুকেশ যে তাকে ফোন করতেন, সেটা প্রথমে তিনি বোঝেননি। কারণ ব্যাকগ্রাউন্ড দেখে কখনও সেটা জেলখানা বলে মনে হয়নি।

এই বলিউড ডিভা আরও জানান, ২০২১-এর ৮ আগস্টের পর সুকেশের সঙ্গে তার কোনো কথা হয়নি। পরে জানতে পেরেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের বেশ কয়েকজনের সঙ্গে প্রতারণার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

জ্যাকুলিনের ভাষ্যমতে, পিঙ্কি সব জেনেই এটা করেছে।

২০০ কোটি রুপি আত্মসাতের মামলায় সুকেশের ঘনিষ্ঠ পিঙ্কি ইরানিকেও গ্রেফতার করা হয়েছে।

জ্যাকুলিন প্রথমে সুকেশকে ‘শেখর’ বলে জানতেন। পরে তার আসল পরিচয় জানতে পারেন তিনি।

বুধবার জ্যাকুলিন তার সাক্ষ্যে স্বীকার করেন যে, বেশ কয়েকবার জ্যাকুইলিনের জন্য হেলিকপ্টারের বন্দোবস্ত করেছেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর।

শুধু জ্যাকুলিনই নন, দিল্লির পাতিয়ালা হাউজে বলিউডের নোরা ফাতেহির সাক্ষ্যও রেকর্ড করা হয়েছে।

এই অভিনেত্রীও দাবি করেন, পিঙ্কির সূত্র ধরেই সুকেশের সঙ্গে তার পরিচয়। সুকেশ তাকে প্রেমিকা হওয়ার প্রস্তাব দিয়ে বলেছিলেন বড় বাড়ি, দামি গাড়ি উপহার দেবেন। সেই সঙ্গে একটা লাক্সারি লাইফস্টাইল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading