আত্মহত্যা করা প্রেমিক যুগলের মূর্তি বানিয়ে বিয়ে

আত্মহত্যা করা প্রেমিক যুগলের মূর্তি বানিয়ে বিয়ে

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

আত্মহত্যা করে মারা যাওয়া ছয় মাস পর প্রেমিক যুগলের মূর্তি বানিয়ে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ইন্ডিয়ার গুজরাটে। নিহত প্রেমিক যুগলের নাম গনেশ ও রঞ্জনা।

জানা যায়, দীর্ঘদিনের প্রেমকে বিয়েতে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন গনেশ ও রঞ্জনা। ইচ্ছা ছিল দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামের সঙ্গে বিয়ে করবেন তারা। কিন্তু দুই পরিবারের কেউই তাদের সম্পর্ককে মেনে নেয়নি। ফলে তারা দুজন একসঙ্গে একই দড়িতে ঝুলে আত্মহত্যা করেন। ২০২২ সালের আগস্টে এ দুজনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

অবশেষে সেই প্রেমিক যুগলের আত্মহত্যার ছয় মাস পেরিয়ে যাওয়ার পর তাদের মূর্তি তৈরি করে বিয়ে দিয়েছে দুই পরিবারের লোকজন। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কনে ও বরপক্ষের পরিবারের লোকজন। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনেকেরই প্রশ্ন- এমন বিয়ের কারণ কী? ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমিক যুগলের আত্মহত্যার পর থেকেই দুই পরিবারের সদস্যরা তাদের মৃত্যুতে অনুশোচনায় ভুগছেন। তারা মনে করছেন তাদের কারণেই ছেলেমেয়ে দুটি বেঁচে থাকেতে পারেনি। আর এই আফসোস থেকেই তাদের মূর্তি বানিয়ে রীতি অনুসারে বিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে রঞ্জনার ভাই ভীমসিং পদভি জানান, ছেলের পরিবার তাদের দূর সম্পর্কে আত্মীয়। এ কারণে ছেলের পরিবার বিয়েতে রাজী ছিল না। এই কথা তাদের বোঝানোর চেষ্টাও করা হয়। কিন্তু তারা তা মানেনি।

ভীমসিং আরও বলেন, যদিও আমরা দেখেছি যে গনেশ ও রঞ্জনা একে অপরকে অনেক ভালোবাসত। ফলে ওদের মৃত্যুর পর দুই পরিবারের পক্ষ থেকে এরকম পরিকল্পনা নেওয়া হয়েছে । সে কারণেই মূর্তি বানিয়ে তোলা হয়েছে গ্রামের মধ্যে।

উভয় পরিবারের বক্তব্য, যুগলের আত্মা যাতে তৃপ্ত হয় এজন্য জীবিত অবস্থায় তাদের যে ইচ্ছে ছিল তা পূর্ণ করা হল।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading