উসাইন বোল্টের একাউন্ট থেকে ১২ মিলিয়ন ডলার উধাও

উসাইন বোল্টের একাউন্ট থেকে ১২ মিলিয়ন ডলার উধাও

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

জ্যামাইকার কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট কিংস্টনভিত্তিক বিনিয়োগ সংস্থা স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের (এসএসএল) একাউন্টের লাখ লাখ ডলার হারিয়েছেন।

বোল্টের আইনজীবীরা জানিয়েছেন, জামাইকার বিনিয়োগ সংস্থায় থাকা তার একাউন্ট থেকে প্রায় ১২ মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। তারা প্রয়োজনে আদালতে যেতে প্রস্তুত। বোল্টের অ্যাকাউন্টে এখন মাত্র ১২ হাজার ডলার অবশিষ্ট রয়েছে বলে জানা গেছে।

তার আইনজীবী লিন্টন পি. গর্ডন ফোনে ফরচুন ম্যাগাজিনকে বলেন, ‘অ্যাকাউন্টটি ছিল বোল্টের আজীবন সঞ্চয়ের অংশ।’

গত বুধবার (১৮ জানুয়ারি) গর্ডন বলেন, ‘এটি যে কারো জন্যই দুঃখজনক খবর এবং অবশ্যই বোল্টের ক্ষেত্রেও। যিনি এই অ্যাকাউন্টটি তার ব্যক্তিগত পেনশনের অংশ হিসেবে ভেবেছিলেন। যদি সংস্থাটি তহবিল ফেরত না দেয় তবে আমরা বিষয়টি নিয়ে আদালতে যাবো।’

তিনি আরও বলেন, ‘এটি একটি গুরুতর হতাশা, এবং আমরা আশা করছি যে বিষয়টি এমনভাবে সমাধান করা হবে যাতে বোল্ট তার অর্থ ফেরত পান এবং শান্তিতে বসবাস করতে পারেন।’

কিংস্টনভিত্তিক স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (এসএসএল) গত ১২ জানুয়ারি এক বিবৃতিতে বলেছে যে, এটি একজন প্রাক্তন কর্মচারীর প্রতারণামূলক কার্যকলাপ। তারা সম্পদ সুরক্ষিত করা এবং প্রোটোকলগুলোকে শক্তিশালী করার পদক্ষেপ নিয়েছে৷

জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্স গত সোমবার (১৬ জানুয়ারি) বলেছে, তারা জালিয়াতি এবং আর্থিক প্রতারণার বিষয়ে ওই সংস্থার উপর তদন্ত করছে।

অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক গত মঙ্গলবার রাতে বলেছেন, এসএসএল ‘আতঙ্কজনক এবং দুষ্ট জালিয়াতি’ করেছে এবং কর্তৃপক্ষ সকল অপরাধীকে বিচারের আওতায় আনবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading