সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০

ট্রাফিক আইন না মানায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করেছে ল্যাঙ্কাশায়ার পুলিশ। সিটবেল্ট ছাড়াই চলন্ত গাড়িতে ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন সুনাক।

এর জেরে তার সমালোচনা করেন বিরোধী লেবার পার্টির নেতারা। দলটির মুখপাত্র এটাও বলেন, কীভাবে সিট বেল্ট বাঁধতে হয়, ডেবিট কার্ড, ট্রেন সার্ভিস ব্যবহার করতে হয়, কীভাবে অর্থনীতি ও দেশ পরিচালনা করতে হয়, তা সুনাক জানেনই না। এ ধরনের ঘটনার তালিকা আরও দীর্ঘ হচ্ছে। ভিডিওটি যখন শুট করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ল্যাঙ্কাশায়ারে ছিলেন। ইংল্যান্ডের উত্তরে ভ্রমণ করছিলেন তিনি। খবর বিবিসির।

সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল ওই ভিডিও। যদিও প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন একটি সোশ্যাল মিডিয়া ক্লিপ বানানোর জন্য সিট বেল্ট খুলে ফেলা ‘সঠিক কাজ’ হয়নি। পরে ডাউনিং স্ট্রিট জানায়, ভুল করে এমনটি হয়েছে এবং এ জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন। এ ঘটনায় জরিমানাও পরিশোধ করা হবে।

দেশটির ট্রাফিক আইনে এজন্য সর্বনিম্ন ১০০ পাউন্ড জরিমানা দিতে হয়। তবে আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে তা বেড়ে হয় ৫০০ পাউন্ড।

এর আগে করোনার বিধিনিষেধ না মানায় তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে জরিমানা গুনেছিলেন ঋষি সুনাক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading