তিন ভেন্যুতে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

তিন ভেন্যুতে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

বাংলাদেশ দল যখন ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে ব্যস্ত তখন ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড। এক টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে এবং টি-টায়েন্টি ম্যাচ খেলবে আইরিশরা। এ জন্য আগামী ১২ কিংবা ১৩ মার্চ বাংলাদেশে আসার কথা বালবার্নিদের।

এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। দেশের তিন ভেন্যুতে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিন ওয়ানডে। সম্ভাব্য সূচিতে বলা হয়েছে আগামী ১৮, ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হতে পারে ওয়ানডে সিরিজ।

আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য সিলেট প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে, যা সিলেটে হবে। এটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

সিলেটে ওয়ানডে শেষ করে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দলের ক্রিকেটাররা চলে যাবেন চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

ঢাকায় সিরিজের একমাত্র টেস্ট খেলে বাংলাদেশ ছাড়বে আইরিশরা। ৪ এপ্রিল মিরপুরের শেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টেস্ট। এবারই প্রথম আইরিশদের বিপক্ষে টেস্ট খেলবেন টাইগাররা।

বাংলাদেশে আয়ারল্যান্ড সিরিজের সম্ভাব্য সূচি

ওয়ানডে সিরিজ
প্রথম – ১৮ মার্চ, সিলেট

দ্বিতীয়- ২০ মার্চ, সিলেট

তৃতীয় – ২৩ মার্চ, সিলেট

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম – ২৬ মার্চ, চট্টগ্রাম

দ্বিতীয় – ২৮ মার্চ, চট্টগ্রাম

তৃতীয় – ৩০ মার্চ, চট্টগ্রাম

একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, মিরপুর

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading