‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র আত্মপ্রকাশ

‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র আত্মপ্রকাশ

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা নামে নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাসদ (মাহবুবুল) কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি আত্মপ্রকাশ করে।

‘ফ্যাসিবাদী শাসনের অবসাসের লক্ষে’ ১৩ দফা নিয়ে শ্রমিক কৃষক ও জনগণের লড়াই-সংগ্রামের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় নিয়ে জোটটি আত্মপ্রকাশ করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মাহবুবুল) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।

সংবাদ সম্মেলন থেকে আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারী ও ফোনে আঁড়িপাতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় নতুন এই জোট।

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ১৩ দফার ভিত্তিতে আন্দোলন করবে বলে জানায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading