‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে মুক্তিযুদ্ধ সম্ভব হতো না’

‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে মুক্তিযুদ্ধ সম্ভব হতো না’

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্ভব হতো না। বঙ্গবন্ধু ‘বঙ্গবন্ধু’ হিসেবে জনমানসে অভিষিক্ত হতেন না।’

শনিবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, মাত্র ৫৪ বছরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান আমরা ভুলে যেতে বসেছি। সংবাদপত্রের পাতায় খুবই ছোট করে উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে তাকে অতীতের গৌরবের ইতিহাসের ওপর দাঁড়াতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— অধ্যাপক মেসবাহ কামাল, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক ইমরান নূর নীরব। অনুষ্ঠান সঞ্চালন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু।

১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আসাদুজ্জামান। সেই থেকে ‘শহীদ আসাদ দিবস’ পালিত হয়ে আসছে। শুক্রবার (২০ জানুয়ারি) ছিল ৬৯’এর গণঅভ্যূত্থানের মহানায়ক আসাদুজ্জামান আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading