রোহিঙ্গা ক্যাম্প থেকে জঙ্গি নেতা রনবীর গ্রেপ্তার
উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:৩০
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৩ জানুয়ারি) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে সেখানে থেকে দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
রোববার (২২ জানুয়ারি) রাত থেকে নব্যজঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে গ্রেপ্তার করতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালায় র্যাব।
ইউডি/এ

